1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নান্দাইলে ব্যবসায়ীর বাড়িতে ‘ডাকাতি’: সাড়ে ২৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
নান্দাইলে ব্যবসায়ীর বাড়িতে ‘ডাকাতি’: সাড়ে ২৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি | ২৫ জানুয়ারি, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে এক ব্যবসায়ীর বাড়িতে দিনদুপুরে ১০-১২ জনের একটি সশস্ত্র দল হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আবুল বাছেদ জানান, সকালে ১০-১২ জনের একটি ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। ডাকাত সদস্যরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারি ও শো-কেসে থাকা নগদ ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় সাবেক বিজিবি সদস্য ফারুক ও জাহেরা খাতুন নামে দুইজন আহত হন।

আবুল বাছেদ অভিযোগ করেন, পার্শ্ববর্তী ছালুয়াপাড়া গ্রামের সিরাজ মিয়ার পুত্র সাজন ও আব্দুল জব্বারের পুত্র উজ্জলের নেতৃত্বে আসাদুল, সাইদুল ও কিশোরগঞ্জের নয়নসহ কয়েকজন এই লুটপাটে অংশ নেয়।

এদিকে ডাকাতির এই অভিযোগ অস্বীকার করেছেন চর ছালুয়াপাড়া গ্রামের আব্দুল রাশিদ। তিনি সাংবাদিকদের জানান, এলাকায় কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। মূলত আবুল বাছেদের সাথে সাজন ও আসাদুলের পরিবারের গভীর নলকূপের সেচের পানি এবং জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে আজ উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পরপরই ভুক্তভোগী আবুল বাছেদ ৯৯৯-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জমি সংক্রান্ত বিরোধ নাকি পরিকল্পিত ডাকাতি, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট