1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জে ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীর সমর্থনে জামালপুরের বকশীগঞ্জে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী ও জোটের নেতা-কর্মীদের উদ্যোগে এই প্রচারণা চালানো হয়।

গণমিছিলটি বকশীগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

গণমিছিলে উপস্থিত ছিলেন:

  • উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়াল

  • উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক

  • পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন

  • উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ

  • পৌর সেক্রেটারী রাশেদুল ইসলাম রাশেদী

  • উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম রিশাদ ও সেক্রেটারী রেজুয়ান হাসান

এছাড়াও মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান, সেক্রেটারী কামরুজ্জামান মিষ্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেনসহ জামায়াত, শিবির ও এনসিপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও ইনসাফ কায়েমের লক্ষ্যে ১১ দলীয় জোটের প্রার্থী নাজমুল হক সাঈদীকে বিজয়ী করা প্রয়োজন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জোটের বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট