1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত, রণক্ষেত্র মিনি স্টেডিয়াম

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে ‘নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান’র আয়োজন করে উপজেলা প্রশাসন। বিকেল তিনটার দিকে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। মুহূর্তের মধ্যেই পুরো অনুষ্ঠানস্থল রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষই একে অপরের দিকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে সভামঞ্চের কয়েকশ চেয়ার ভাঙচুর এবং অনুষ্ঠানস্থলে থাকা অন্তত ৫-৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রেজাউল করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ময়মনসিংহে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার পর জামায়াত মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদল অভিযোগ করেন, বিএনপি সমর্থকরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেন, জামায়াতই বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আগে হামলা করেছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলাম রাসেল বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট