1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পাঁচবিবি সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
পাঁচবিবি সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ

মোঃ আমজাদ হোসেন | স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই কাজ বন্ধ করতে বাধ্য হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) ২০ বিজিবির কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৪৭ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখার নিকটে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করলে হাটখোলা ও কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যদের বেড়া নির্মাণে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সেখান থেকে সরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই স্থানে একাধিকবার বিএসএফ কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালালেও বিজিবির বাধার কারণে প্রতিবারই কাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন,
“সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া সংক্রান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সীমান্তের সার্বিক অবস্থা আগের মতোই স্বাভাবিক আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট