1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

চাটখিলে ধানের শীষের জোয়ার: ব্যারিস্টার খোকনের পক্ষে ব্যারিস্টার কাজলের ব্যাপক গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
চাটখিলে ধানের শীষের জোয়ার: ব্যারিস্টার খোকনের পক্ষে ব্যারিস্টার কাজলের ব্যাপক গণসংযোগ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সমর্থনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে ঘুরে ঘুরে তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন।

তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা

গণসংযোগকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সচিব ব্যারিস্টার মনির হোসেন কাজল বলেন:

“দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের অবদান চিরস্মরণীয়। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তারেক রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে গ্রামের অসহায় পরিবারের জন্য ‘পারিবারিক কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি সহায়তা কার্ড’ এবং গরিব মানুষের চিকিৎসার জন্য ‘স্বাস্থ্য কার্ড’ প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

নেতাকর্মীদের অংশগ্রহণ

গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা তাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার, সাবেক ইউপি মেম্বার শহিদুল্লাহ এবং ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বেল্লাল হোসেন, মাহবুব আলম, জিয়াউদ্দিন, আমিন উল্লা; যুবদল নেতা তাজুল ইসলাম কাজল, সৈয়দ আহমদ কামরুল ইসলাম, কবির হোসেন বাবলু; এবং মহিলা দল নেত্রী রিংকি। ছাত্রদল নেতা হৃদয়, রাজন, রাহাত, নাফিজ ও সালমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন।

উৎসাহী ভোটাররা

চাটখিলের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যারিস্টার কাজল ভোটারদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জয়যুক্ত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট