1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ব্যালট বই ছি’ন’তা’ই: যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড শেরপুরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাই, আটক ২ সারা দেশে একযোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট ডিমলায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: সিসি ক্যামেরার নজরদারিতে ৮৪ কেন্দ্র, সরঞ্জাম বিতরণ শেরপুরে সড়ক ট্র্যাজেডি: নির্বাচনী দায়িত্ব পালন করতে আসার পথে সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২ রাজশাহীতে র‍্যাবের পৃথক অভিযান: ২৪টি ক’ক’টেল ও বিপুল দেশীয় অ’স্ত্র উদ্ধার শেরপুরে ধানের শীষের প্রার্থীর দুই নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা কয়রা-পাইকগাছাকে উন্নয়নের পথে নিতে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন মাওলানা আজাদ বকশীগঞ্জে জামায়াতের প্রার্থীর পক্ষে গণমিছিল: জনসমুদ্রে রূপ নিল এন এম উচ্চ বিদ্যালয় মাঠ চিরিরবন্দরে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের প্রশিক্ষণ শুরু

শেরপুরে ব্যালট বই ছি’ন’তা’ই: যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
শেরপুরে ব্যালট বই ছিনতাই: যুবকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে অনুপ্রবেশ করে ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগে মাসুদ হোসেন সজীব (২৫) নামে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে আকস্মিকভাবে একদল লোক কেন্দ্রে অনুপ্রবেশ করে। তারা দুটি কক্ষ থেকে জোরপূর্বক তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি ছিল ঐতিহাসিক গণভোটের ব্যালট বই।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তড়িৎ অভিযানে সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বইটিতে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে দেওয়া কিছু ভোট পাওয়া গেছে বলে জানা গেছে। তবে একটি সংসদীয় ও একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতদের মধ্যে মাসুদ হোসেন সজীবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন। শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মাহবুবা হক সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে আজ সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। উল্লেখ্য, এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছে।

নলবাইদ কেন্দ্রের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া জেলার অন্যান্য স্থানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ওই কেন্দ্রসহ আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট