1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিখোঁজের তিন দিন পর মো. মাসুম (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম উপজেলার চরফলকন জাজিরা এলাকার মো. নুর উদ্দিনের ছেলে এবং চরজগবন্ধু উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

যেভাবে নিখোঁজ হয় মাসুম

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সহপাঠী বন্ধুদের সঙ্গে নৌকা নিয়ে মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চর ‘চরকাঁকড়ায়’ ঘুরতে যায় মাসুম। দুপুরে চরে পৌঁছে সবাই যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন, তখন মাসুমসহ তিনজন নদীতে নোঙর করে রাখা নৌকার কাছে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে মাসুম ভেসে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া

নিখোঁজের তিন দিন পর শনিবার দুপুরে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মাসুমের ভাসমান লাশটি শনাক্ত ও উদ্ধার করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট