1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বাসের ধাক্কায় মা-মেয়ে নি’হত, যমজ বোন ও চালক আ’হত শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাঘায় উপজেলা কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময় বাঘায় সড়ক দুর্ঘটনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু নালিতাবাড়ী মডেল মসজিদে ৮ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া: অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে চলছে তারাবি নোয়াখালীতে কিশোর চালককে হ/ত্যা করে অটোরিকশা ছিনতাই, ধানক্ষেত থেকে ম’র’দেহ উদ্ধার নকলায় ২৬ টন অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ: ডিলারের বিরুদ্ধে চড়া মূল্যে বিক্রির চেষ্টার অভিযোগ ধুরইল বাজারে ইফতারের জমজমাট আয়োজন: ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় বকশীগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রি পঞ্চগড়ে পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক

বাঘায় উপজেলা কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
বাঘায় উপজেলা কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য (রাজশাহী-৬, চারঘাট-বাঘা) আবু সাইদ চাঁদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এমপি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকার মাদক ব্যবসা, সুদের ব্যবসা, ইমু-বিকাশ হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ পুকুর খনন চলবে না। যারা এসব অপরাধের সাথে জড়িত বা যারা এদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না—তারা যে দলেরই হোক না কেন।”

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও বলেন, “যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনকে কড়া নির্দেশ দিচ্ছি। মাদক কারবারিদের বিষয়ে কোনো সুপারিশ চলবে না।” একইসাথে তিনি চারঘাট-বাঘার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ, কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জনি, প্রাণিসম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম এবং বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক।

এছাড়াও সভায় পরিবার পরিকল্পনা অফিসার শশী শবনব চৌধুরী, মৎস্য অফিসার তহুরা হক, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট