1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বেগমগঞ্জে বিদেশি পি’স্ত’ল ও গু’লি’সহ দুই অ/স্ত্র/ধা/রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | ৭ মার্চ ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. ফরহাদ ইসলাম ফাহিম (২০): আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে। ২. তাজুল ইসলাম সুমন (৩৪): একই গ্রামের নুর হোসেনের ছেলে।

অভিযানের বিবরণ: পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে টহল ডিউটি পালন করছিল। কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় এলাকায় তিন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে দেখে পুলিশ এগিয়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে ফাহিম ও সুমনকে আটক করতে সক্ষম হলেও তাদের এক সহযোগী পালিয়ে যায়। পরে ফাহিমের দেহ তল্লাশি করে তার প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য: অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পলাতক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আটককৃত দুজনসহ পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট