
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর: “নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হোক”—এই প্রত্যয়ে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নারীর অধিকার সমুন্নত রাখতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। অশিক্ষা, কুসংস্কার ও গোঁড়ামি পরিহার করে পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই পরিবারে নারীর অবস্থান সুদৃঢ় করা সম্ভব।” তিনি নারীর অগ্রযাত্রায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নারী ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন।
উপস্থিত অতিথিবৃন্দ: আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল আউয়াল।
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কাকন রেজা।
সভায় শেরপুর জেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।