1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বেগমগঞ্জে চাঞ্চল্য: খাল থেকে বস্তাবন্দি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
বেগমগঞ্জে চাঞ্চল্য: খাল থেকে বস্তাবন্দি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে খাল থেকে বস্তাবন্দি ও গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দীর্ঘ সময় ধরে একই স্থানে বস্তাটি পড়ে থাকতে দেখে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে।

বস্তা খোলার পর দেখা যায়, ভেতরে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী এক যুবকের গলাকাটা মরদেহ রয়েছে। মরদেহের হাত ও পা প্লাস্টিকের রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল।

পুলিশের বক্তব্য: বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা যুবককে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে খালে ফেলে গেছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট