
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘বাহাদুরপুর সমাজ কল্যাণ সংগঠন’। বুধবার (১৮ মার্চ) উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় সংগঠনটির উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এলাকার নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উৎসবের আমেজে উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবকগণ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মোঃ মোস্তফা আমীর, মোঃ রাসেল ব্যাপারী, মোঃ ইয়াছিন আরাফাত সাগর, মোঃ সিরাজুল (প্রবাসী), মোঃ ইসলাম মিয়া, সমাজসেবক জুয়েল সরকার, ব্যবসায়ী মোঃ বজলু মিয়া ও মোঃ হামীম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবিক এই কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের একঝাঁক তরুণ সদস্য। তাদের মধ্যে ছিলেন— সুহাগ সরকার, শাকিল সরকার, সুজন সরকার, আশিক সরকার, ফয়জুল্লাহ সরকার, জাহিদুল ইসলাম রনি, গফুর সরকার, ফারুক মড়ল, তুষার সরকার, শাহিন সরকার, আকাশ ও হুমায়ুন মিয়া প্রমুখ।
সংগঠনের আয়োজকরা জানান, “বাহাদুরপুর সমাজ কল্যাণ সংগঠন সবসময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আমাদের সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।”