1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদল নেতা তারার খাদ্যসামগ্রী বিতরণ শেরপুর সদরে ভ্রাম্যমাণ আদালত: অতিরিক্ত মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে জরিমানা নান্দাইলে বাহাদুরপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ মাধবপুর মডেল প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত: ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মুজাহিদ মসি শেরপুরে ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সুমাইয়া আলম মাধবপুরের কাশিমপুরে মরহুম আইয়ূব আলীর পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ‘অকাল প্রয়াণে ভালোবাসায় স্মরণ’ শীর্ষক একুশে পাঠচক্রের ১২৫তম আসর অনুষ্ঠিত রাজশাহীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু: উদ্বোধন করলেন রাসিক প্রশাসক সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু: উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু: উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

আবুল হাশেম, রাজশাহী | ১৮ মার্চ ২০২৬

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনব্যাপী বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনে স্প্রে করার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন

রাসিক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার স্প্রে করা হবে। সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে প্রতিদিন মোট ১০টি ওয়ার্ডে (২ সাইকেলে) চক্রাকারে এই কার্যক্রম পরিচালিত হবে। পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে আপাতত দিনে একবেলা এই স্প্রে কার্যক্রম চলবে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। রাজশাহীকে আরও উন্নত এবং জনগণের চাহিদা অনুযায়ী আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করব। আমি সততার সাথে আমার দায়িত্ব পালন করে যেতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত তৎপর। তিনি বলেন, “ভোটের কালির দাগ শুকানোর আগেই মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কর্মসূচি চালু করেছেন। তারই ধারাবাহিকতায় নগরীতে দীর্ঘদিন বন্ধ থাকা ফগার স্প্রে কার্যক্রম পুনরায় চালু করা হলো। আগামী বর্ষা মৌসুমে যেন নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সেজন্য দ্রুতই ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হবে এবং হাইটেক পার্কের কার্যক্রম সচল করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক মোঃ ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মোঃ নাসিম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ডাব্লু, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট