1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

কাহারোলে ফিলিং স্টেশনে তেলের লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে ব্যক্তির মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
কাহারোলে ফিলিং স্টেশনে তেলের লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে ব্যক্তির মৃত্যু

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি (দিনাজপুর): দিনাজপুরের কাহারোলে প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ‘আছমা লতিফা ফিলিং স্টেশনে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত এনায়েতুল করিম পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানির কর্মচারী ছিলেন। ব্যক্তিগত প্রয়োজনে কাহারোলে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার সকালে ওই ফিলিং স্টেশনে তেল নিতে গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে তথ্য

প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে এনায়েতুল করিম হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ও পুলিশের বক্তব্য

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, “এনায়েতুল করিম আগে থেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ অবস্থান করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।”

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র বর্মন জানান, “পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট