1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতা কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতা কারাগারে

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি। | প্রকাশের সময়: ৩০ মার্চ, ২০২৬

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে একটি নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতদের পরিচয়: কারাগারে পাঠানো আসামীরা হলেন— বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, আওয়ামী লীগ নেতা মাজু মিয়া এবং যুবলীগ নেতা আরিফুর রহমান বানু।

ঘটনার বিবরণ: আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ থানার একটি নাশকতার মামলায় এই নেতারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার দুপুরে তারা জামালপুর জজ কোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা আসামিদের জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা ৫ নেতার কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট