1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জে জমি বিরোধে কলেজছাত্র নিহত: ৪ দিন পার হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে জমি বিরোধে কলেজছাত্র নিহত: ৪ দিন পার হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা

বাকেরগঞ্জ প্রতিনিধি | 

বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার রাত ১:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সজিব বরিশাল কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।

গত শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের মনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

হামলার বিবরণ ও হতাহত

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সজিবের বাবা আবুল হোসেন খান তাদের বসতবাড়ি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের মৃত রুস্তম আলী খানের পুত্র মোঃ মিলন খানের নেতৃত্বে ৮-১০ জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় সজিবসহ পরিবারের মোট ৫ জন গুরুতর আহত হন। আহতরা হলেন— নিহতের পিতা আবুল হোসেন খান (৬৫), মাতা পিয়ারা বেগম (৫৫), চাচা হাসান আলী খান (৫৮) এবং চাচি আয়েশা বেগম (৫০)।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সজিবের মাথায় গুরুতর আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মামলা হলেও অধরা আসামিরা

এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং: জি আর ৮৮/২৬)। তবে ঘটনার চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শোকার্ত পিতা আবুল হোসেন খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের ধরছে না। আমরা দ্রুত বিচার চাই।”

এদিকে মেধাবী এই ছাত্রের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট