1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগতিতে খাল থেকে ১৩৬০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, চোরাকারবারিরা পলাতক লক্ষ্মীপুরে জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ব্যাহত সেচ: বোরো আবাদ নিয়ে দিশেহারা কৃষক পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত পুলিশ সদস্য আশঙ্কাজনক শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে (প্লেস) নবাগত প্রধান শিক্ষকের যোগদান ও ফুলেল অভ্যর্থনা পাঁচবিবিতে স্ত্রীর ওপর অভিমানে বাকপ্রতিবন্ধী স্বামীর আ’ত্মহ’ত্যা বকশীগঞ্জে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা অস্ত্রসহ জমি দখল মিশন নসাৎ: বাকেরগঞ্জে আতঙ্কে ভুক্তভোগী পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা লক্ষ্মীপুরে বিদেশি মদ, ইয়াবা ও পিস্তলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সংসদ সদস্য আবুল হোসেন খানকে পটুয়াখালীবাসীর বিশেষ সম্মাননা প্রদান

পাঁচবিবিতে স্ত্রীর ওপর অভিমানে বাকপ্রতিবন্ধী স্বামীর আ’ত্মহ’ত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে স্ত্রীর ওপর অভিমানে বাকপ্রতিবন্ধী স্বামীর আ’ত্মহ’ত্যা

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর ওপর অভিমান করে ফরহাদ হোসেন ফারুক (৩৭) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্টা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন ফারুক ওই গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।

ঘটনার বিবরণ

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন ফারুক একজন বাকপ্রতিবন্ধী ছিলেন। প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ ও বনিবনা হচ্ছিল না। এর জেরে গত এক সপ্তাহ আগে ফারুকের স্ত্রী তাদের দুই কন্যাসন্তানসহ ঘরের আসবাবপত্র ও গবাদিপশু নিয়ে বাবার বাড়ি চলে যান। পরে সেখান থেকে তিনি ঢাকায় চলে গেছেন বলে জানা যায়। স্ত্রীর এই চলে যাওয়া এবং ঢাকায় যাওয়ার সংবাদ জানতে পেরে ফারুক মানসিকভাবে ভেঙে পড়েন এবং স্ত্রীর ওপর অভিমান করেন।

মরদেহ উদ্ধার

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফারুক নিজের শয়নকক্ষে তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার ছোট ভাই মোরসালিন তাকে ভাত খাওয়ার জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে ফারুককে উদ্ধার করে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশের পদক্ষেপ

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।

পাঁচবিবি থানার পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট