
মনজু হোসেন, পঞ্চগড়: পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী মিঞার সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চগড় জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে শিক্ষক সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
সভাপতি: মো. আসাদুল্লাহ আজাদ
সাধারণ সম্পাদক: মো. কেরামত আলী
সিনিয়র সহ-সভাপতি: ইকবাল হোসেন
সিনিয়র যুগ্ম সম্পাদক: মাহাবুবুল আলম চপল
প্রচার সম্পাদক: শামীম আরা
তথ্য সম্পাদক: রুবাইয়া সুলতানা
সাক্ষাৎকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৩১ মার্চ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঞার স্বাক্ষরে পঞ্চগড় জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।