1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় পুকুরে ভাসছিল চা বিক্রেতার মরদেহ, এলাকায় চাঞ্চল্য টাকার অভাবে চিকিৎসা বন্ধ, পেটে পাথর নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন সুজন ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মানববন্ধন বনাম ‘ষড়যন্ত্রের’ পাল্টা দাবি বাঘায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক: পুলিশের সাড়াশি অভিযান জামালপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: দুইজনের কারাদণ্ড শেরপুর-৩ আসনে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না: ভোটের লড়াইয়ে শেষ হাসি কার? বাঘায় তেল পাম্পে ভোগান্তি তুঙ্গে: খুচরা ব্যবসায়ীদের সিন্ডিকেটে জিম্মি সাধারণ মানুষ গুমের রাজনীতি ও নীরব বিবেক: এক কঠিন বাস্তবতার মুখোমুখি লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার (৩১) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ৫নং চণ্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মোজাফফর আলী হাজী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুপা আক্তার ওই বাড়ির কাতার প্রবাসী আলমগীরের স্ত্রী। তাদের সংসারে ১২ বছর ও ৩ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী স্বামী আলমগীরের সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটির জেরে অভিমান করে রাতের কোনো এক সময়ে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুপা। সকালে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট