1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষের বিরুদ্ধে প্রচারণায় থাকা সেই নেত্রী এখন এমপি প্রার্থী: নান্দাইলে বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ হাতিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: ৩০ হাজার টাকায় সালিশে ‘মীমাংসা’! বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিদায়ী ইউএনও রুমানা আফরোজের সংবর্ধনা অনুষ্ঠিত কারিগরি শিক্ষার দুরবস্থা নিয়ে উদ্বেগ: শিক্ষামন্ত্রীর কড়া বার্তা মধুপুরে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের পাটবীজ বিতরণ মেধাবী ছাত্র অনিলের দুই কিডনিই অকেজো: উন্নত চিকিৎসায় প্রয়োজন ১২ লাখ টাকা বকশীগঞ্জে তেলের জন্য চালকদের হাহাকার: পাম্পে সরাসরি তদারকিতে ইউএনও ডিমলায় এক মাসেও কাটেনি জ্বালানি সংকট: দীর্ঘ লাইনে জনভোগান্তি, সংঘর্ষ নিত্যদিনের সঙ্গী নান্দাইল ভূমি অফিসে সেবার আলো ছড়াচ্ছেন ঝাড়ুদার আলম: কর্মদক্ষতায় মুগ্ধ সেবাগ্রহীতারা

চুক্তি না হলে ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি ট্রাম্পের; রণসজ্জায় মার্কিন যুদ্ধজাহাজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
চুক্তি না হলে ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি ট্রাম্পের; রণসজ্জায় মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ব্যর্থ হলে তেহরানকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, আলোচনা যদি কোনো ইতিবাচক চুক্তিতে পৌঁছাতে না পারে, তবে ইরানের ওপর ভয়াবহ সামরিক আঘাত হানতে দ্বিতীয়বার ভাববে না ওয়াশিংটন।

সম্প্রতি ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তার এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোকে ইতোমধ্যে বিশ্বের সবচাইতে আধুনিক ও শক্তিশালী মরণাস্ত্র দিয়ে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবারের প্রস্তুতি বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বিধ্বংসী হবে বলেও তিনি দাবি করেন।

ট্রাম্পের মতে, বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে একটি ‘রিসেট’ বা আমূল পরিবর্তনের প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে ইতিহাসের সেরা গোলাবারুদ ও প্রযুক্তির মজুত নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র। তেহরানের উদ্দেশে তিনি সরাসরি বলেন, সম্মানজনক কোনো সমঝোতায় না এলে সামরিক শক্তির প্রয়োগ হবে অনিবার্য এবং অত্যন্ত কার্যকর।

উল্লেখ্য যে, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি উচ্চপর্যায়ের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার টেবিল শুরুর আগেই ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে এবং নিজেদের শক্তিমত্তা জানান দিতেই ট্রাম্প এই মারমুখী ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট