1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি ঝিনাইগাতী সীমান্তে কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক, সিজার মূল্য ৩০ লাখ টাকা বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রাজনগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ আহমেদ

মেধাবী ছাত্র অনিলের দুই কিডনিই অকেজো: উন্নত চিকিৎসায় প্রয়োজন ১২ লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
মেধাবী ছাত্র অনিলের দুই কিডনিই অকেজো: উন্নত চিকিৎসায় প্রয়োজন ১২ লাখ টাকা

মোঃ মশিউর রহমান, নীলফামারী প্রতিনিধি:

একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল মেধাবী ছাত্র অনিল চন্দ্র রায়ের। কিন্তু সেই স্বপ্নে পাহাড়সম বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি। নীলফামারীর ডিমলা উপজেলার এই মেধাবী তরুণের বর্তমানে দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। অর্থের অভাবে এখন তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। তাকে বাঁচাতে আর্তুতি জানাচ্ছে তার অসহায় পরিবার।

চিকিৎসাধীন অনিলের বর্তমান অবস্থা

অনিল চন্দ্র রায় ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছচাপানী গ্রামের সুরেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি রংপুর মর্ডান কলেজ থেকে সম্প্রতি অনার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ ডা. সুশান্ত কুমার বর্মনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অনিলকে বাঁচাতে হলে দ্রুত তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। বর্তমানে তাকে প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছে।

অসহায় পিতার আর্তনাদ

অনিলের পিতা সুরেন্দ্র নাথ রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের দুটি কিডনিই বর্তমানে নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা বলেছেন তাকে বাঁচাতে হলে কিডনি প্রতিস্থাপন করতে হবে, যার জন্য প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকার প্রয়োজন। আমি একজন সাধারণ মানুষ, এতো টাকা জোগাড় করা আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমি কি করবো ভেবে পাচ্ছি না।”

বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন

নিজেদের সহায়-সম্বল শেষ করে এখন অনিলের পরিবার দিশেহারা। সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সামান্য সহযোগিতাই পারে মেধাবী এই তরুণের জীবন বাঁচাতে। একটি শিক্ষিত ছেলের সুন্দর ভবিষ্যৎ রক্ষায় মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।


সাহায্য পাঠানোর ঠিকানা:

আপনার পাঠানো সামান্য অনুদান বেঁচে থাকার স্বপ্ন দেখাতে পারে অনিলকে। সরাসরি যোগাযোগ ও সাহায্য পাঠাতে পারেন নিচের নম্বরে:

  • রোগীর নাম: শ্রী অনিল চন্দ্র রায়

  • মোবাইল (নগদ): 01327868429

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট