1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে চড়া দামে জ্বালানি তেল বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে চড়া দামে জ্বালানি তেল বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. জামরুল মিয়া

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার তিনানীপাড়ায় এই অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ তিনানীপাড়া এলাকায় ‘পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে’র সামনে জামরুল মিয়া তার নিজস্ব দোকানে দীর্ঘদিন ধরে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে সাধারণ মানুষের কাছে তেল বিক্রি করছেন—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই অভিযান চালায়।

আইনি ব্যবস্থা

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা জানান:

“অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করার দায়ে জামরুল নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অনিয়ম ও তেল মজুতকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট