1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার সেই বৃদ্ধ অবশেষে ফিরলেন পরিবারের কোলে! পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই গোপনে ৩ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা! কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে খেলার মাঠ থেকে হাসপাতাল: বল পাশের বাড়িতে পড়ায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম বাঘায় টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে! পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যুতে তদন্ত শুরু পীরগঞ্জে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় অনন্য উদ্যোগ কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিক বাচ্চুর ওপর হা’মলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
সাংবাদিক বাচ্চুর ওপর হা’মলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

ঢাকা: ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ঘটনার বিবরণ: উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর পূর্বপরিকল্পিত ও নৃশংস হামলা চালায় একদল সন্ত্রাসী। হত্যার উদ্দেশ্যে তাকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তব্য: ঢাকা প্রেসক্লাবের সভাপতি লায়ন শাহাদাত হোসেন শাহীন-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য ও এনবিপি নিউজের এডিটর মো. জাকির হোসেন, ডিইউজে’র নির্বাহী সদস্য মো. রাজু আহমেদ, ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ-সভাপতি আফসানা রহমান ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ।

এছাড়াও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক ও সাংগঠনিক সম্পাদক কামাল খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

নেতৃবৃন্দের হুঁশিয়ারি: বক্তারা বলেন, “একজন পেশাদার সাংবাদিকের ওপর এই ধরনের বর্বরোচিত হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে সারা দেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।”

তারা আরও বলেন, “দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বারবার ঘটতে থাকা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য চরম হুমকি। আমরা আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট