1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার: জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা উত্তরাঞ্চলের ভাগ্যবদলের দাবি: দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সানন্দবাড়িতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‘মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে’: কলসকাঠীর মতবিনিময় সভায় রেজাউল কবির রেজা মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা, রাজস্ব উদ্বৃত্ত ১৩ কোটি টাকা ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন ও মরিচ বীজসহ সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও

উত্তরাঞ্চলের ভাগ্যবদলের দাবি: দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সানন্দবাড়িতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের ভাগ্যবদলের দাবি: দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সানন্দবাড়িতে সংবাদ সম্মেলন

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাইবান্ধা (বালাসী) ঘাট থেকে জামালপুর (সানন্দবাড়ী) পর্যন্ত যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন ‘সবার আগে সানন্দবাড়ী’ (SAS)। ​আজ বৃহস্পতিবার (২৫ জুন) সানন্দবাড়ী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ​সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র মোঃ জুনায়েদ আল সিয়াম স্মারকপত্র পাঠ করেন। এ সময় নেতৃবৃন্দগণ আরও বলেন, গাইবান্ধার বালাসী ঘাট থেকে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পর্যন্ত যমুনা নদীতে একটি সেতু নির্মাণ এই অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি। এই সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার দূরত্ব ও যাতায়াত সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি অবহেলিত এই অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক চিত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। ​বক্তারা আরও উল্লেখ করেন, এই সেতুটি শুধু দুটি জেলাকে যুক্ত করবে না, বরং এটি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি। তাই জনস্বার্থে জরুরি ভিত্তিতে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের জন্য তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। ​সংবাদ সম্মেলনে সানন্দবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, ‘সবার আগে সানন্দবাড়ী’ (SAS) সংগঠনের কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট