1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

চারঘাট বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে
চারঘাট উপজেলা বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি।
চারঘাট উপজেলা বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান তিতাস, রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মোঃ মওদুদ আহমেদ মধু ও হৃদয়সহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও সফলভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট