1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বরিশালের বাকেরগঞ্জে পান্ডব ও কারখানা নদীতে অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান, ৫ জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জে পান্ডব ও কারখানা নদীতে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের অভিযানকালে ৫ জনকে আটক করা হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জে পান্ডব ও কারখানা নদীতে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের অভিযানকালে ৫ জনকে আটক করা হয়েছে।

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পান্ডব ও কারখানা নদীতে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে। গতকাল (বুধবার) রাতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাটি ও বালু মহাল ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি বলেন, “অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট