1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

প্রকৌশলীকে জ’বা’ই’য়ে’র হুম’কির প্রতিবাদে রংপুরে আইইবির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে
আইইবির মানববন্ধনে বক্তব্য রাখছেন প্রকৌশলীরা – রংপুরে হত্যার হুমকির প্রতিবাদে প্রকৌশলীদের দৃঢ় অবস্থান।
আইইবির মানববন্ধনে বক্তব্য রাখছেন প্রকৌশলীরা – রংপুরে হত্যার হুমকির প্রতিবাদে প্রকৌশলীদের দৃঢ় অবস্থান।

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার

রংপুরে নেসকোতে কর্মরত সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে জবাই করে হত্যার হুমকির ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্র। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নগরীর আরকে রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে সংগঠনটি। পরে অফিস হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এবং লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি রংপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকিউল আলম।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিদ্যুৎ, শিল্প, অবকাঠামো ও প্রযুক্তি খাতে প্রকৌশলীরা সবসময় সামনের সারিতে থেকে কাজ করে আসছেন। অথচ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও মর্যাদা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দায়িত্বশীল কর্মকর্তা প্রকৌশলী রোকনুজ্জামানকে জবাই করার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা বলেন, রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য প্রকৌশলীদের যথাযথ নিয়োগ, পদোন্নতি, কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু গত ২৫ আগস্ট কর্মরত অবস্থায় সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় তারা আরও দাবি করেন, ঘৃণিত এ কাজের মূলহোতা এম এস সরওয়ার জাহান সাঈদীসহ তার সহযোগী মোঃ মাজেদুল ইসলাম, গোলাম কিবরীয়া সোহান, ইসমাইল হোসেন, মোঃ রুহুল মারজান, লিয়াকত আলী এবং অন্যান্য জড়িতদের চাকরিচ্যুত করতে হবে। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন থেকে তাদের সদস্যপদ বাতিলের আহ্বান জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, দেশের প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা ও কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হলে আইইবি ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইইবি সদস্য সহকারী প্রকৌশলী জয়া স্যানাল (এলজিইডি), স্থানীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী শাহরিয়ার মিরাজ, প্রকৌশলী মিজানুর রহমান (এসই/পিডব্লিউডি), নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন (নেসকো), প্রকৌশলী সরোয়ার হোসেন (এই/ইইডি), প্রকৌশলী নাফিউর রহমান (এই/এলজিইডি), প্রকৌশলী আশরাফুল আলম (এসডিই/বিডব্লিউডিবি)সহ বিভিন্ন সরকারি প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট