1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাণীনগরে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে
রাণীনগরে জমিয়তের মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ – নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ঐক্যের বার্তা।
রাণীনগরে জমিয়তের মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ – নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ঐক্যের বার্তা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
“জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকমনু পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মোজাফফর হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি আল্লামা মুফতি রাশেদ ইলিয়াস হাফিজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হেলাল হাশেমী, সহ-সভাপতি মুফতি আব্দুর রউফ, মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দীর্ঘ ইতিহাস ও অবদান দেশের মানুষ জানে। দেশের সবচেয়ে পুরাতন ইসলামী দল হিসেবে এই সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সবার কাছে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জমিয়তের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট