1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল জব্দের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদি হয়ে রাণীনগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত রোববার উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর এলাকায় খাদ্য বিভাগের অভিযানে ভ্যানচালক সিরাজুল ইসলামের বাড়ি থেকে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল জব্দ করা হয়।

উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ চলছিল। এ সময় গোপন সংবাদে জানতে পারি, ভবানীপুর গ্রামের ভ্যানচালক সিরাজুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ চাল মজুদ রয়েছে। অভিযান চালিয়ে সেখানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে চালের মালিকানা নিশ্চিত না হলেও পরে তদন্তে জড়িতদের সনাক্ত করা হয়। জব্দকৃত চাল উপজেলা খাদ্যগুদামে রাখা হয়েছে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদি হয়ে মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট