1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ডিমলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি মহোৎসব উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে
ডিমলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি মহোৎসব উদযাপনে ভক্ত ও দর্শকরা অংশগ্রহণ করছেন।
ডিমলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি মহোৎসব উদযাপনে ভক্ত ও দর্শকরা অংশগ্রহণ করছেন।

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের নওদাপাড়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে সোমবার (১ সেপ্টেম্বর) যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ তালনবমী তিথি মহোৎসব উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী দশরথ চন্দ্র রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফোরামের ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার সভাপতি শ্রী আনন্দ মোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী যাদু চন্দ্র রায়, হরেন চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী হিরা চন্দ্র রায় প্রমুখ।

দিনব্যাপী সৎসঙ্গ ঝুনাগাছচাপানী শাখার উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ১৩৮তম শুভ তালনবমী তিথি মহোৎসব উদযাপিত হয়। উৎসবের বিভিন্ন অনুষ্ঠান ছিল—ব্রাহ্ম মুহুর্তে মাঙ্গলিক নহবত, প্রত্যুষে উষা কীর্তন, প্রাতঃকালীন বিনতি প্রার্থনা ও নামজপ, অমিয়গ্রন্থাদি পাঠ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও নামসংকীর্তন, ধর্মসভা, ঠাকুরের লীলা কীর্ত্তন, দুপুরে মহাপ্রসাদ বিতরণ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা এবং বিকালে বিনতি প্রার্থনা ও নামজপের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়।

বিপুল সংখ্যক ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়। উল্লেখ্য, ১৮৮৮ সালে পাবনায় জন্ম নেওয়া ঠাকুর অনুকূলচন্দ্র সাম্য ও অসাম্প্রদায়িকতার বানী দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষের মন জয় করেছিলেন। প্রতি বছর ঠাকুরের আবির্ভাব ও মৃত্যু দিবস সাড়ম্বরে পালন করেন সৎসঙ্গের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট