1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করছে পিবিআই, এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি।
পঞ্চগড়ে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করছে পিবিআই, এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলায় খাবারের রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে দাফনের আট মাস পর আদালতের নির্দেশে কবর থেকে খামিরুল ইসলামের লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের রায়পাড়া কবরস্থান থেকে লাশ উত্তোলনের পর তা ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান সুমন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি খামিরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে ৩ ফেব্রুয়ারি খামিরুলের বাবা তবিবর রহমান বাদী হয়ে ছেলে হত্যার অভিযোগে তার পুত্রবধূ মৌসুমী আক্তার, আব্দুর রউফ এবং তার স্ত্রী ইতি আক্তারকে আসামি করে পঞ্চগড় আমলী আদালত-১ এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, খামিরুলের স্ত্রী মৌসুমী আক্তারের সঙ্গে আব্দুর রউফের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের পরিকল্পনা করতে গিয়ে খামিরুলকে হত্যার ষড়যন্ত্র করে। এতে সহযোগিতা করেন আব্দুর রউফের স্ত্রী ইতি আক্তার। গত ১৪ জানুয়ারি খামিরুলকে রুটি খেতে দেওয়া হয়, যেখানে বিষ মিশিয়ে রাখা হয়েছিল। খাওয়ার পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাদীপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন রাসেল জানান, অভিযুক্তদের ফোনালাপ থেকে তাদের সম্পর্ক ও খামিরুলকে হত্যা করার ষড়যন্ত্রের প্রমাণ মেলে। এ কারণেই মামলাটি দায়ের করা হয়। পিবিআই তদন্তের স্বার্থে লাশের ময়নাতদন্তের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান বলেন, “আদালতের নির্দেশে সিআরপিসি ১৭৬ ধারা অনুযায়ী কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট