1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রাজশাহীতে ট্রাকচাপায় অটোভ্যান চালক নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় অটোভ্যান চালকের মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় অটোভ্যান চালকের মৃত্যু

আবুল হাসেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের চাপায় সুজন (২৬) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা-রৈপাড়া বিলের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপুরগামী একটি অটোভ্যানকে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫) ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটিও জব্দ করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ট্রাকচালককে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট