1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশে বক্তারা বক্তব্য রাখছেন।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পাথরের চর টোলঘর প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন এবং পরিচালনা করেন মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সরোয়ার-ই-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখেরুজ্জামান নয়া, সাবেক সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন ও মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব, সদস্য সচিব আরিফুর রহমান, ছাত্র দলের সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

প্রধান অতিথি সরোয়ার-ই-আলম তার বক্তব্যে বলেন, “এলাকাকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ আমরা যুব সমাজের পাশে থেকে বাস্তবায়ন করব।” বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

এসময় তারা আরও উল্লেখ করেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। যেখানে মাদক পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে এসে যুব সমাজকে রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট