1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

মধুপুরে অবসরপ্রাপ্ত কর্ণেল আসাদুল ইসলাম আজাদ সমর্থন গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
মধুপুরে কর্ণেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর মতবিনিময় সভায় স্থানীয় মানুষের উপস্থিতি
মধুপুরে কর্ণেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর মতবিনিময় সভায় স্থানীয় মানুষের উপস্থিতি

আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদের সমর্থন গোষ্ঠীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৯ নং অরণখোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাছাবাড়ী ফার্মপাড়া ঠেলা ঠেলি বাজার এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ওয়াহেদ আলী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ এবং মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানসহ আরও অনেকে।

সভায় মধুপুর উপজেলা আজাদ সমর্থন গোষ্ঠীর নেতাকর্মীসহ শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ বলেন, “আমি নির্বাচিত হলে ধনবাড়ী ও মধুপুরে ১০টি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট