1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ে আটোয়ারীর আলোচিত অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
আটোয়ারীর লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।
আটোয়ারীর লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এর বিচারক মো. নুরুজ্জামান ৪৬৮ ধারা অপরাধ আমলে নিয়ে এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান জানান, সিআইডি’এর তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল প্রমাণিত হওয়ায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঠাকুরগাঁও জেলার এসআই মোঃ ইকবাল হোসেন আদালতে ভুয়া তদন্ত প্রতিবেদন দাখিল করলে বাদী তা প্রত্যাখ্যান করেন। পরে আদালত সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জাল সৃষ্টি করে গর্ভনিং বডির অনুমোদন নিয়েছিলেন। সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম ২০২৩ সালের ২০ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসা গর্ভনিং বডি সভাপতি মো. রায়হান কবীর জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, বোর্ডের প্রজ্ঞাপন জাল করে অধ্যক্ষ যাদের নিয়োগ দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাদী আনছারুল ইসলাম বলেন, অধ্যক্ষ জাল প্রজ্ঞাপনের মাধ্যমে গর্ভনিং বডির অনুমোদন নিয়ে মাদরাসায় উপাধ্যক্ষ আঃ বাসেদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আলী, নিরাপত্তা প্রহরী নুর নবী ও আয়া পদে শাহানাজ পারভিনকে নিয়োগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট