1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ইসলামপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
“ইসলামপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ”
জামালপুরের ইসলামপুরে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বুধবার বিকেলে ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কুলকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং যুবসমাজের অহংকার শরিফুল ইসলাম খান ফরহাদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ খান। তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। তার আদর্শ বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। ইসলামপুরবাসী সুযোগ দিলে অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবো।”

তিনি আরও বলেন, “৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। একইসাথে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, বেলগাছা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর আলম, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোজাম্মেল হক, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পল্টন, জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহমেদ, কুলকান্দি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহাবুবুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সদস্য কামরুল খান, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. পিয়াস পল্লবসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট