1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুরে ভুয়া এনআইডি করতে এসে রোহিঙ্গা যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
শেরপুর জেলা নির্বাচন অফিসের বাইরে আটক রোহিঙ্গা যুবক
ভুয়া ভোটার আইডি করার চেষ্টা: শেরপুরে রোহিঙ্গা যুবক আটক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (NID) করার সময় ভুয়া কাগজপত্র ব্যবহার করতে গিয়ে একজন রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আটক যুবক মো. আমিন (ছদ্মনাম আলম মিয়া) নিজের নাম আলম মিয়া এবং বাবার নাম আলী উল্লেখ করে শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া ও শিবুত্তর এলাকার ভোটার হিসেবে আবেদন করেন। কিন্তু নথিপত্র যাচাই ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে।

পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং প্রকৃত নাম মো. আমিন। তার বাবা জাহিদ হোসেন ও মা গুলবাহার।

শেরপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “সন্দেহজনক কাগজপত্র দেখে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে নিজেই রোহিঙ্গা পরিচয় স্বীকার করেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।”

শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান বলেন, “জাতীয় পরিচয়পত্রের জন্য প্রয়োজনীয় নথি যাচাই করার সময় তার কথাবার্তায় অসঙ্গতি দেখা দেয়। ফলে প্রকৃত পরিচয় উদঘাটন সম্ভব হয়েছে।”

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, “রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদের পর দেখা হচ্ছে, তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

আটক মো. আমিন জানান, “আমি কক্সবাজারের উখিয়ার টাংহালি ক্যাম্পে থাকি। এ দেশের নাগরিক হবার আশায় ভোটার আইডি কার্ড করতে শেরপুরে এসেছিলাম। কাজের জন্য পরিচয়পত্র পেলে সুবিধা হবে ভেবেই আলম নামে আবেদন করি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট