1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

পাঁচবিবিতে চাঁদার দাবিতে কম্পিউটার ল্যাব অপারেটরের উপর হামলা, ইউপি সদস্য পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে ইউপি সদস্যের চাঁদা দাবিতে হামলা: কম্পিউটার ল্যাব অপারেটর গুরুতর আহত, একজন আটক, প্রধান আসামী পলাতক।
পাঁচবিবিতে ইউপি সদস্যের চাঁদা দাবিতে হামলা: কম্পিউটার ল্যাব অপারেটর গুরুতর আহত, একজন আটক, প্রধান আসামী পলাতক।

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের পাঁচবিবিতে কম্পিউটার ল্যাব অপারেটর ও দৈনিক মুক্তবার্তার পাঁচবিবি প্রতিনিধি সাইদার ইসলামের ওপর চাঁদা দাবির অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। ধরঞ্জী ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম ও তার লোকজন দুই লাখ টাকা চাঁদা না পাওয়ায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রতনপুর উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে সাইদার ইসলামের ওপর এলোপাতারি মারধর করে।

হামলাকারীরা তাকে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে নিয়ে গিয়ে পুনরায় মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে বিদ্যালয়ের শিক্ষকরা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় সাইদারের স্ত্রী সাবিহা সুলতানা পাঁচবিবি থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ ২ নং আসামী শফিকুল মেম্বারের ছেলে রাকিবুল ইসলাম (২১) কে আটক করেছে, তবে প্রধান আসামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১০ দিন আগে ধরঞ্জী ইউপি মেম্বার শফিকুল ইসলাম কম্পিউটার ল্যাব অপারেটর সাইদারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তিনি এবং তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালান এবং পরিবারের ওপরও ভয়ভীতি সৃষ্টি করেন।

রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী জানান, “সকালে আমরা উপস্থিত থাকাকালে ইউপি সদস্য শফিকুল ইসলাম ও তার ছেলে সাইদারকে লাঠি ও রড দিয়ে মারধর করে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে তারা গুরুতর আহত করে চলে যায়। আমরা শাস্তির দাবি জানাচ্ছি।”

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, “মামলার ২ নং আসামী আটক করা হয়েছে। প্রধান আসামী পলাতক। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট