1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে আলোর ভুবন পাঠাগারের উদ্যোগ: ১৮টি পয়েন্টে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
নান্দাইলে আলোর ভুবন পাঠাগারের উদ্যোগে রাস্তার পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন, স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
নান্দাইলে আলোর ভুবন পাঠাগারের উদ্যোগে রাস্তার পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন, স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা বাজার সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে আলোর ভুবন পাঠাগার।

বাজারের পাশের রাস্তায় ও ছোট ছোট গর্তে জমে থাকা পানির সমস্যার সমাধানে সংগঠনটি বিশেষ পানি নিষ্কাশন কার্যক্রম হাতে নেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মোট ১৮টি নির্ধারিত পয়েন্টে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করা হয়।

স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিতে উদ্যোগ নেয় সংগঠনটি। বর্ষা মৌসুমে জমে থাকা পানির কারণে বাজারের রাস্তাঘাট প্রায়ই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত।

এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন,
“অবশেষে আমাদের সমস্যা সমাধানের পথে পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে অনেকটাই স্বস্তি মিলবে।”

আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম বলেন,
“জনসাধারণের চলাফেরায় কষ্ট দেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। সেই সাথে রাস্তাটি সংস্কারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।”

তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এই কাজে যারা সহযোগিতা করেছেন—রফিক, জিহাদ, সাদ্দাম, ইয়াসিন, জুবায়ের, রাজিব ও জিসান—তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট