1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চাটখিলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
চাটখিলে দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাটখিলে দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
শারদীয় দুর্গোৎসব-২০২৫ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় চাটখিল থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন তদন্ত (ওসি) সুলতান আহমেদ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, এসআই আলমগীর হোসেন, চাটখিল পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রী হারাধন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর পাল, চাটখিল উদযাপন পরিষদের আহ্বায়ক নারায়ন পাল, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দেবনাথসহ বিভিন্ন পূজা মন্ডপ ও উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের বাবু রতন চক্রবর্তী, মজুমদার বাড়ী জয়া পূজা মন্ডপের সভাপতি বাবু অনিল দাস, শাহাপুর বাজার সনাতন হরিসভার সভাপতি বাবু নকুল বনিক, পাল্লা জগন্নাথ মন্দির সভাপতি উওম কুমার দাস ও সাধারণ সম্পাদক ফরিকীত কুমার দাস, পাল্লা রাধা গোবিন্দ মন্দির সভাপতি জয়ন্ত চক্রবর্তীসহ অন্যরা।

সভায় ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া পূজা উদযাপন কমিটির সদস্যদের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। তিনি আরও বলেন, রাত ১২টার পর পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার করতে হবে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটলে জেনারেটরের মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট