1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নান্দাইলে সরকারী লিজে নেওয়া জায়গায় নিয়ম বহির্ভূতভাবে আধাপাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
নান্দাইলে লিজকৃত সরকারি খাস জায়গায় আধাপাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে, প্রশাসন যাচাই করে ব্যবস্থা নেবে।
নান্দাইলে লিজকৃত সরকারি খাস জায়গায় আধাপাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে, প্রশাসন যাচাই করে ব্যবস্থা নেবে।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারী খাস জায়গা লিজ নিয়ে নিয়ম বহির্ভূতভাবে আধাপাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের পাশেও ইট-সিমেন্ট দিয়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ষ আশ্রয়-প্রশ্রয় রয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের শাইলধরা বাজারের সরকারী খাস জায়গায় বন্দোবস্ত (লিজ) নিয়ে এবং কিছু জায়গা দখল করে আধাপাকা দোকানঘর নির্মাণ করা হয়েছে। অথচ সরকারী নিয়ম অনুযায়ী খাস জমি লিজ নিলেও সেখানে স্থায়ী বা আধাপাকা স্থাপনা নির্মাণের অনুমতি নেই। শুধু অস্থায়ী কাঠামো তৈরির সুযোগ রয়েছে, যা নির্দিষ্ট মেয়াদ শেষে অপসারণ করতে হয়।

সরকারী বিধিমালার ৬ ধারার ১ উপধারায় স্পষ্টভাবে বলা হয়েছে—হাট-বাজারের খাস জমিতে কোন স্থায়ী বন্দোবস্ত দেওয়া যাবে না। একইসঙ্গে ৬ উপধারায় উল্লেখ রয়েছে, একসনা ভিত্তিতে বন্দোবস্ত নেওয়া জমির ওপর পাকা বা আধাপাকা অবকাঠামো নির্মাণের অনুমতি নেই। অথচ কিছু ব্যক্তি নিয়ম ভঙ্গ করে আধাপাকা দোকানঘর নির্মাণ করে তা বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণের ফলে শুধু সরকারি সম্পদ নষ্ট হচ্ছে না, বরং সরকারও রাজস্ব হারাচ্ছে। তাঁরা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা এবং নিয়ম ভঙ্গ করে নির্মিত দোকানঘরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “ব্যবসায়ীরা যদি লিজকৃত জায়গায় নিয়ম বহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করে থাকেন, তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট