1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

জেনারেল হাসপাতাল দখলের চেষ্টা: পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
রাজশাহী জেনারেল হাসপাতাল পার্টনারশিপ দ্বন্দ্ব ও থানায় অভিযোগ
রাজশাহী জেনারেল হাসপাতালে দখল ও অনিয়মের অভিযোগে পার্টনারশিপে দ্বন্দ্ব, থানায় অভিযোগ দায়ের।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালে পার্টনারদের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। অনিয়ম ও দুর্নীতিকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালটি পার্টনারশিপ চুক্তির ভিত্তিতে যৌথভাবে পরিচালিত হলেও ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ন খালেদ শিহাবের বিরুদ্ধে মূলত অভিযোগগুলো ওঠে।

২০২১ সালের ২৫ মার্চ চুক্তি অনুযায়ী হাসপাতালটি ৬২ জন পার্টনারের অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে। চুক্তি মোতাবেক আবু সাদাত মো. সায়েম (রাজু) চেয়ারম্যান এবং হুমায়ন খালেদ শিহাব ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান রাজুর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে শিহাব প্রতিষ্ঠানের আর্থিক হিসাব প্রদান না করে নানা অজুহাতে গড়িমসি করে আসছিলেন। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ও প্রয়োজনীয় সামগ্রী কেনায় সমস্যা দেখা দেয়। পার্টনারদের চাপের মুখে পড়ে তিনি হিসাব দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্ধারিত সময়ে হিসাব না দিয়ে শিহাব তার সহযোগীদের নিয়ে ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন এবং পরে চেয়ারম্যানের চেম্বারে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় গালিগালাজ, হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর ঘটনাও ঘটে।

পরবর্তীতে চেয়ারম্যান রাজুসহ অন্যান্য পার্টনাররা বৈঠক করে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং শিহাবসহ আরও কয়েকজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, শিহাব নিজেকে হাসপাতালের একক মালিক দাবি করলেও প্রমাণপত্র দেখাতে পারেননি। ক্যামেরা ভাঙার বিষয়ে তিনি দাবি করেন, “আমার প্রতিষ্ঠান, আমার অনুমতি ছাড়া ক্যামেরা বসানো হলে সেটা ভাঙতেই পারি।”

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, “পার্টনারদের মধ্যে আর্থিক হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছে। উভয় পক্ষ অভিযোগ করেছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট