1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গ্রেপ্তার এড়াতে বাস পাল্টালেও রক্ষা পেল না তরুণী: নোয়াখালীতে ১৪ কেজি গাঁজাসহ আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ আটক তরুণীকে পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ আটক তরুণীকে পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ সুবর্ণা আক্তার (২১) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকার ইকোনো বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সুবর্ণা আক্তার কুমিল্লা সদর উপজেলার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

পুলিশ জানায়, সুবর্ণা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তিনি ১৪ কেজি গাঁজা নিয়ে প্রথমে কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে গ্রেপ্তার এড়াতে কুমিল্লার বাস এড়িয়ে সোনাইমুড়ী হয়ে অন্য বাসে ওঠার চেষ্টা করেন। কিন্তু বাসে উঠার পরপরই গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, “ওই তরুণীর লাগেজ তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট