1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা ইউসুফ চৌধুরী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা ইউসুফ চৌধুরীকে বেগমগঞ্জে গ্রেপ্তার করে র‍্যাব-১১।
চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা ইউসুফ চৌধুরীকে বেগমগঞ্জে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জে চেক প্রতারণার মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ চৌধুরী (৪৪)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইউসুফ চৌধুরীকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ইউসুফ চৌধুরী উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চেক প্রতারণাসহ দুটি মামলায় তিনি প্রায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সন্ধ্যায় তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, “বিষয়টি সমাধান হয়ে গেছে। ইউসুফ চৌধুরী প্রথমে ১৯ লাখ টাকার মধ্যে ১৬ লাখ টাকা পরিশোধ করেন, পরে বাকি ৩ লাখ টাকাও দিয়েছেন। আদালত খোলার পর জামিন হবে।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট