1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

টঙ্গীতে বাউন্ডারি দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত চার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
টঙ্গীতে বাউন্ডারি দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ৪

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধসে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকাল ১১টার দিকে সাতাইশ খরতৈল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক বাবুল (৫৫) নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহপুরা গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। আহতরা হলেন— ইমরান মিয়া (২০), ইসমাইল (৪০), শুক্কুর আলী (৩৯) ও মো. ফারুক (৪০)।

স্থানীয়রা জানান, খরতৈল জামতলা এলাকার মাজহারুল ইসলামের মালিকানাধীন ভবনের বাউন্ডারি দেয়ালটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। দেয়াল শক্ত করার জন্য নতুন ইটের গাঁথুনি দেয়ার পর বুধবার সকালে শ্রমিকদের দিয়ে ভাঙা ইটের শুরকি জমা করার সময় অতিরিক্ত ওজনের চাপেই দেয়ালটি ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে বাবুল মারা যান।

এ ঘটনায় মালিকপক্ষ আহত শ্রমিকদের পরিবারকে চিকিৎসা বাবদ নগদ ১০ হাজার টাকা এবং নিহত বাবুলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেছে। এছাড়া সর্বমোট ২ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট