1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি।
ফেনীর দাগনভূঞায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :
ফেনীর দাগনভূঞা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৫ লাখ ৭০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল সেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে বুধবার রাত দেড়টার দিকে দাগনভূঞা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার রসুলপুর ইউনিয়নের কামাল উদ্দিন হাজী বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে মো. ওমর ফারুক ওরফে বুলেট ফারুক (৪৪) এবং কুতুবপুর ইউনিয়নের রমজান আলী বেপারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে সাইফুল ইসলাম সুজন (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ৩ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মো. সাইফুল ইসলামকে (৩৮) বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চট্টগ্রামে আত্মগোপনকারী নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি ও ইয়াবা সরবরাহকারী বুলেট ফারুক ফেনীর দাগনভূঞা পৌরসভার গোডাউন রোড এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছে।

এর সূত্র ধরে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেনের নির্দেশে সহকারী পরিচালক সুব্রত সরকার শুভর নেতৃত্বে অভিযান চালিয়ে বুলেট ফারুককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার পরিহিত জাঙ্গিয়া ও মোটরসাইকেল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে সহযোগী সুজনের কাছ থেকে আরও ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, বুলেট ফারুকের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিএমপির ডবলমুড়িং থানায় মোট ১০টি মাদক মামলা রয়েছে। আর সহযোগী সুজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় রয়েছে ৭টি মামলা।

সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তাদের আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট