1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীর কর্মীসভা জনসমুদ্রে পরিণত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীর কর্মীসভায় বিপুল জনসমাগম—নয়াপাড়া মাঠ জনসমুদ্রে পরিণত।
মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীর কর্মীসভায় বিপুল জনসমাগম—নয়াপাড়া মাঠ জনসমুদ্রে পরিণত।

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নয়াপাড়া মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা নামতেই ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা নয়াপাড়া মাঠে সমবেত হতে থাকেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কর্মীসভাটি রূপ নেয় বিশাল জনসমাবেশে। উপস্থিতির দিক থেকে এটি অতীতের সব রেকর্ড ভেঙে ওয়ার্ড পর্যায়ের সবচেয়ে বড় কর্মীসভায় পরিণত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী। তিনি বলেন, “মধুপুর-ধনবাড়ীর মানুষ স্থানীয় প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চায়। আমি জেল-জুলুম-অত্যাচার মোকাবিলা করে জনগণের পাশে থেকেছি। মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

পৌর বিএনপির সদস্য শাহীন আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র আহ্বায়ক মোশারফ হোসেন সরকার মনির সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু।

এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সোহেল রানা মাসুম, উপজেলা মহিলা দলের সভানেত্রী হামিদা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া আকন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মীসভায় উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট