1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

মধুপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্বপন ফকির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
মধুপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্বপন ফকির
মধুপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্বপন ফকির

আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার ও রেজাউল করিম সিদ্দিকী, মধুপুর পূজা উদযাপন কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য সচিব মানিক চন্দ্র, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি মধুপুরের দুর্গাপুর, গাংগাইর, মদন গোপাল আঙ্গিনা, চাড়ালজানি, পল্লী বিদ্যুৎ, টেকিপাড়া, রায়পাড়া, নাথপাড়া, ঘোষপাড়াসহ বিভিন্ন পূজামণ্ডপে যান এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে স্বপন ফকির বলেন, “আমি দীর্ঘদিন ধরেই মধুপুর-ধনবাড়ির মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। গত ১৭ বছরে এ অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি এমপি না হয়েও ধনবাড়িকে উপজেলা করার মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ করেছি।”

এসময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আগামী দিনে এলাকার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট