1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিট অফিসের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা ইউনিটের নতুন অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় উপজেলা চত্বর এলাকায় এক আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।

কর্মসূচির মধ্যে ছিল পরিচিতি পর্ব, নতুন অফিস উদ্বোধন, আলোচনা সভা, নতুন সদস্য বরণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান।

জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক এম মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য মোঃ মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা ইউনিটের সহ-সভাপতি লুৎফর রহমান অরেঞ্জ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। মুহূর্তেই অফিস প্রাঙ্গণ উৎসবের আমেজে পরিণত হয়। টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মিলনকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদস্যরা।

পরে আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে সদস্য ও অতিথিদের মিষ্টিমুখ করানো হয় এবং ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট