1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন ও স্থানীয় নেতাকর্মীরা।
গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন ও স্থানীয় নেতাকর্মীরা।

আশিকুর রহমান, গাজীপুর :
গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে এ কর্মসূচি পালিত হয়। এতে গাছা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন,
“তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি আধুনিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত করা সম্ভব হবে। আমরা মানুষের দুয়ারে গিয়ে এসব দফার গুরুত্ব তুলে ধরছি।”

তিনি আরও বলেন,
“গাজীপুর-৬ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনা থেকে মুক্তি চায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ হবে সুশাসন ও ন্যায়ের রাষ্ট্র।”

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় দোকানপাট, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবর্তনের পক্ষে সমর্থন জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদল নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ কর্মী-সমর্থক। এসময় নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা মেনে নির্বাচনী প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট